নিজের বিশ্বাসের বিরুদ্ধে নিজেই লিখেছেন বাস্তববাদী কবিতা। মানবজীবনের সবরকমের অবিশ্বাসই হয়তো মানুষের বিশ্বাস হিসাবে থাকে।

 কবিতা: আমার অবিশ্বাস

কবি: ওয়াও রাকিবুল 

তারিখ: ২৭-০৩-২০২৩ 

_________________________________________


আমি আর ব্রহ্মাণ্ডে বসবাসরত মানুষের মাঝে নামবো না; 

মানুষের ভিড় থেকে গুটিয়ে নিয়েছি হৃদয়ে ওঠার সিঁড়ি, 

তোমাদের অদৃশ্য মোহ মায়া আবেগ অনুভূতি কেন 

স্বয়ং ঈশ্বরও মনে হয় আর উঠতে পারবে না এখানে; 

আমার কোন দ্বিধা নেই কোনকিছু নিয়ে, 

যত অবিশ্বাস আমার সবকিছুর প্রতিও আমি প্রবল অবিশ্বাসী— 

তার মানে এই না যে, আমি আবার বদলে যেতে পারি; 

আমার কোন পাল্টে যাওয়াকেও আমি বিশ্বাস করি না। 



Comments