২৬ শে মার্চকে নিয়ে এক জ্বলন্ত সত্য কবিতা লিখেছেন কবি ওয়াও রাকিবুল। মাইক বাজিয়ে স্বাধীনতা দিবস পালন করা হয় বর্তমানে।

কবিতা: মাইক বাজিয়ে স্বাধীনতা
কবি: ওয়াও রাকিবুল 
তারিখ: ২৬-০৩-২০২৩ 

_____________________________________________
পূর্বপুরুষ অথবা ইতিহাসে যেহেতু ফিরতে পারি না 
তাই মাইক বাজিয়ে স্বাধীনতা দিবস পালন করি— 
আজকের আমার এই বাক স্বাধীনতার উচ্চস্বর প্রচারে 
কাপুরুষতা চাপা দেই; আমি ব্যক্তিত্বের খুনের আসামি 
নিজেকে ছন্দ ভাঙা ধারার ফাঁসির আদেশ শুনিয়েও 
পরের মুহূর্তেই রায় বাতিল করেছি, অন্যায় বিচার করেছি; 
গল্পের মুগ্ধতায় ভুলিয়ে দিয়েছি আহত সত্যকে চিকিৎসার 
বর্তমানের বিরুদ্ধে কণ্ঠস্বর স্টেশন থেকে কোন প্রচার হয় না, 
পৃথিবীর পাড়ায় পাড়ায় শুধু দেয়ালের গুণীজনদের নিয়ে 
ঐতিহাসিক আলোচনা করা হয়; নিভন্ত সব আগুন। 






Comments