"দীর্ঘ জীবন মানেই শোকের দীর্ঘ সফর।" "এই জগতে পাগল ছাড়া কেউ পালামির মূল্য দেয় না।"
পঙক্তি দুটি আমার নিজের বলা না। সম্প্রতি একটা বই হাতে পেয়েছি, সেটার থেকেই। বইটার নাম "আসমান"। লতিফুল ইসলাম শিবলির লেখা উপন্যাস।
আসমানের বিশালতা যেমন পরিমাপ করা অসম্ভব তেমনি ‘আসমান’ বইটির বিশালতাও কয়েকটি শব্দ কিংবা বাক্যের মাধ্যমে বর্ণনা করা অসম্ভব।ইতিহাসকে যে এতো চমৎকার ভাবে গল্পের মাধ্যমে মলাট বন্ধি করা যায়, সেটি আসমান না পড়লে অজানাই রয়ে যেতো!
 |
"আসমান" উপন্যাসটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন কবি ওয়াও রাকিবুল | ছবি: আশিক
|
“হৃদয় আল্লাহর ঘর” উপন্যাস শুরুর একদম প্রথম বাক্যটিতেই নিহিত আছে পুরো উপন্যাসের নির্যাস। সাদামাটা শব্দের গাঁথুনিতে প্রথম দিকটায় শিবলী ইসলামি দর্শনের যে পাঠ উপস্থাপন করেছেন তা দোদুল্যমান যে কোন হৃদয়কে দিবে প্রশান্তি। চিন্তার জগতে টুং করে একটা নাড়া দিবে নিশ্চিত। শিবলীর গল্পের ছলে ইসলামের ইতিহাসের বর্ণনা এবং ধর্মীয় বিশ্লেষণ নিঁখাদ, নিরেট। ইমাম চরিত্রটি যে কোন শ্রেণীর পাঠককেই আকর্ষণ করবে। আমাদের সমাজে একগোড়ার, একরোখা টাইপের যে ইমামদের দেখি, এ ইমাম সেরকম নয়। এ ইমাম ধর্ম সম্পর্কে জানে, জানে দর্শন,বিজ্ঞান, ইতিহাস সম্পর্কেও। চিন্তা চেতনায়ও একদম আধুনিক।
Comments