প্রেমে পড়ে মানুষ কেন কষ্ট পায়?

মানুষের স্বভাবই হল প্রেমে পড়া। যে যতই চেষ্টা করুক না কেন, বয়স আঠারো বা তারও একটু বেশি হলে আর কেউই রেহাই পাবে না; পায়নি। 

আচ্ছা, প্রেমে কি মানুষ ইচ্ছা করেই পড়ে? আমি বলব, না, সে ইচ্ছা করে প্রেমে পড়ে না। নিজেরই অজান্তে হয়ে যায়; মন তো আর জোর করে ধরে রাখা যায় না। মানুষের ভিতরে যে জৈবিক চাহিদা  আছে তা থেকেই মানুষ প্রেম অনুভূত করে।  

আসলে মানুষ শুধু হৃদয় চায় না, তার সাথে শরীরও চায়। মুখে মুখে যতই বলুক যে, আমি তোমাকে ভালবাসি। বা, আমি তোমার ব্যক্তিত্বের প্রেমে পড়েছি। আসলে তা ভুয়া কথা। প্রেম করে কষ্ট পাওয়া মানে হল— যে শরীরকে সে সারাক্ষণ কল্পনা করত, সেই শরীরটাকে নিজের করে না পাওয়া। 

আসল প্রেমিক তো তারাই যারা প্রেমিকাকে নিজের কাছে আজীবন চায় না। কারণ, ভালবাসা কাছে পেলে তা নষ্ট হয়ে যাবেই। ভালবাসা যত দূরে থাকবে, তত তা মধুর হবে এবং সুন্দর হবে। যেকোনো জিনিসের মতো ভালবাসারও একটা বাজার মূল্য আছে। 

এটা কিনে নিতে হয়— নিজের সময় অপচয় করে, নিজেকে বিসর্জন দিয়ে, অন্যের হাতে নিজেকে সম্পূর্ণ ছেড়ে দিয়ে। 
যদি আমি নিজেকে সম্পূর্ণরূপে তার কাছে বিলিয়ে না দিতে পারি তাহলে আমার ভালবাসা পূর্ণতা পাবে না। 

Comments