সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে বেশ আলোচিত সম্পৃষ্ঠা তৈরি করেছে চত্বর কবিতাটি। এই কবিতায় প্রকৃতপক্ষে প্রকাশ পেয়েছে সারাবিশ্ব স্বীকৃত এবং বাংলাদেশের একমাত্র প্রধান বনভূমি সুন্দরবন -এর প্রতি গভীর ভালবাসা ও মমত্ববোধ এবং একইসাথে সুতীব্র শব্দের তীক্ষ্ণতায় প্রতিবাদ প্রচার হয়েছে, যারা এই সম্পদকে প্রতিনিয়ত ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে।
কবি : রাকিবুল ইসলাম ( Wow Rakibul )
তারিখ : ১৮/০৪/২০২১
এই চত্বরে সেইদিনও আমি এভাবে এসেছিলাম—
সবচেয়ে বড় গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল
আর ওদের সম্পূর্ণ শরীরে ছিল সতেজতার উদ্ভাস;
বঙ্গপের উলঙ্গ জলের ধারা থেকে
যে উচ্ছ্বাস উঠে আসে আজও, আর এক মুহুর্তে
কঠিন শ্মশানে পরিণত করে ঘর-সংসার,
তারা যেন শতাব্দীর ম্লানতায় ক্ষুধার্ত থাকার পর
শুষে নিত বহুভুজ তীব্রতার মিশেল।
এই চত্বর নয় সেই চত্বর,
যে চত্বর ঢাকার শাপলা, দোয়েল, স্মৃতি
অথবা জনগণের বিলাস ভবনের ত্রিকোণমিতি ;
আমি বলছি আমার সেই বনভূমির কথা,
যা সারা বিশ্বব্যাপী পেয়েছে সুন্দরবনের স্বীকৃতি,
সন্তানের সর্বশ্রেষ্ঠ স্থান মা-এর মতো যার আকৃতি ;
শুধু আকৃতিতে নয়,
কৃতিত্বেও তার উপরে আর কেউই নাই।
অপমান তোমাদেরই প্রাপ্য,
ধ্বংস নিকৃষ্টতর তোমাদের প্রতি অনিবার্য;
তোমাদের পঁচতেই হবে একদিন বাস্তবতার কঠিন অবরুদ্ধে
আর জ্বলে পুড়ে ছারখার হবে অনন্তকালেও
আর আজন্মকাল পৃথিবীর বাসিন্দারা
জেনে যাবে তোমাদের সম্পর্কে ইতিহাসের কালো পাতায়,–
যদি আমার এই সুন্দর বনভূমিকে পুড়ে ছাই হতে হয়।
জনহাতে আজ বারবার কাঁপছে তার বুক,
স্বার্থান্বেষী মহলের কেউ বোঝে না তার অসুখ!
ধিক ধিক ধিক তোমাদের,
নস্যাৎ হয়ে যাও।
আসলে তোমরা কখনোই
বাংলার রাজকীয় বাঘকে লুপ্ত করতে পারবে না,
কিন্তু যতদিন যাবে,
জানবে বিধবা হচ্ছে তোমাদের মা;
আমি আজ যেন খুব কষ্টেই মানি-
প্রতিটা বাঙালি আমরা ভাই ভাই;
আর আমি জানি সুন্দরবন আমার মা।
খুব দ্রুতই তোমাদের মধ্যে বিশৃঙ্খলার অধিবেশন হবে;
কেউ রুখতে পারবে না শহরের পর শহর আগুন লাগা,
অগ্নিকাণ্ডের ধ্বংসাত্মক বিচ্ছিন্নতায় ভগ্নস্তূপে পরিনত হবে,
প্রতিটা নিশ্বাস হবে দারুণ রোগা।
গায়ে বহুবছর থেকে আসা ছাপ কাটা কাটা
একটা হরিণের দিকে যখন তীর ছুড়ে দাও
বা সমগ্র ফাঁদের জাল বিছিয়ে
চারদিক থেকে তাকে তাড়া করো,
সেই করুণ সময়ে তার সেই মায়াবী চোখ দুটো-
ঘরে তোমার বোনের কথা কী মনে জাগে না?
Comments
Your poem is maintain the words with sharpness to explain your thinking and protest against their those who are cutting down Mangrove.
And I wish again to you that best of luck for your tallent.
Keep this away......