কবিতা : তুমি তুমি নামে
কবি : মো.রাকিবুল ইসলাম
তারিখ : ২৩.১২.২০২০
____________________________________
তুমি তুমি নামের কবিতায়
আর কত
ভরিয়ে তুলব আমার খাতার পাতাগুলো!
অযত্ন আর অবহেলায়
যদি একটা একটা করে আমার দিনগুলো
এভাবে আরো বেশি নিবিড়
একাকিত্ব নিয়ে কাটায়
তুমি সুখে থাকবে বলো?
তুমি তুমি নামে
বৃষ্টি নামে,
মেঘ আর
রাজহাঁসেরা পাখা মিলিয়ে
দ্বিধায় বারবার
অবশিষ্ট এক মুঠো রোদ আর কি বাকি আছে -
সেই অপেক্ষায়।
হিসাবের বেলা এই অবেলায় ছোট হয়ে আসে,
যেভাবে তোমার লাল ঠোঁট আর
রুপালি মুখ এখনো হাসে,
কিন্তু স্বপ্ন ভাঙে আর সময়
স্বার্থের সন্ধানে চোলে যায়;
কেবল আনমনা বিকাল
গাংচিলেদের উড়ে যাওয়া দেখে।
Comments